সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
০৮ অক্টোবর ২০১৮, ১৭:০১আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:০৫

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুর্নবহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। সোমবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকার বিক্ষোভ মিছিল থেকে ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। যারা দেশের জন্য রক্ত দিয়েছেন, তাদের সন্তানরা চাকরি পাবে না এটি হতে পারে না। আমরা প্রথম, দ্বিতীয় শ্রেণিসহ সব সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল চাই।’

এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর সিটি গেটে সড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম