মোংলায় ইলিশ সংরক্ষণে অভিযান, ২ জেলের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ১৭:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৭:০৮

আটক দুই জেলে

মা ইলিশ সংরক্ষণে মোংলার নালা খাল এলাকায় অভিযান চালিয়ে ২ জেলেকে আটক করা হয়। সোমবার (৮ অক্টোবর)  কোস্টগার্ড পশ্চিম জোন ও মংলা মৎস্য বিভাগের যৌথভাবে এই অভিযান চালায়। আটক দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন আবদুল্লাহ আল মাহমুদ এক প্রেস বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মোংলার নালা খাল সংলগ্ন এলাকায় অভিযান চলে। অভিযানে প্রায় ১০ হাজার মিটার সিমফ্রাই জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। একই সঙ্গে ২ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের শুনানি শেষে আটক ২ জেলেকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

আটক জেলেরা হচ্ছেন- মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের রাশেদ গাজীর পুত্র ঈসরাফিল শেখ (২৭) ও শাহাদাত শেখের পুত্র রনজিত শেখ (৩০)।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের