ওষুধ কোম্পানির ৮২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০১৮, ১৭:২১আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৮:৩৭




কুমিল্লায় রেনেটা লিমিটেডের ডিপো থেকে ৮২ লাখ টাকা লুটের সময় ডাকাতরা ব্যাপক ভাঙচুর করে কুমিল্লা মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় রেনেটা লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির ডিপো থেকে ৮২ লাখ টাকা ডাকাতি হয়েছে। রোববার (৭ অক্টোবর) রাতে ক্ষতিগ্রস্ত ওষুধ কোম্পানির কুমিল্লা ডিপো ম্যানেজার শেখ জহির হাসান বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাত ডাকাতদের অভিযুক্ত করে এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। কুমিল্লা জেলা পুলিশ, ডিবি, সিআইডি এবং পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তায় নিয়োজিত চার দারোয়ানকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই জি-৪ এইচ গ্রুপের নিরাপত্তা সদস্য।

ডাকাতির বিষয়ে পিবিআই কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গনি বাংলা টিবিউনকে বলেন, ‘রেনেটা ওষুধ কোম্পানিতে ডাকাতির ঘটনাটি পরিকল্পিত। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রাথমিকভাবে যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে দীর্ঘদিনের পরিকল্পনার পর ডাকাতির ঘটনাটি ঘটেছে। বিষয়টি আমরা পৃথকভাবে তদন্ত করছি। ’

ঘটনার বিবরণে জানা যায়, বিসিক শিল্পনগরী এলাকায় রেনেটা নামের ওষুধ কোম্পানির ডিপোর আশেপাশে শনিবার রাত আড়াইটার সময় ১২ থেকে ১৫ জন লোক  ঘোরাফেরা করছিল। এর কিছুক্ষণ পর ডাকাত দলের সদস্যরা ডিপোর নিরাপত্তায় থাকা দারোয়ানদের মুখে স্কচটেপ লাগিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। তারপর তারা ডিপোর দোতলায় উঠে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ভল্টের প্রত্যেকটি বক্সের তালা ভেঙে নগদ প্রায় ৮২ লাখ ৫০ হাজার টাকা লুটসহ আসবাবপত্র ভাঙচুর করে।

ডিপো ম্যানেজার শেখ জহির হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকাতির ঘটনায় আমরা থানায় একটি  মামলা করেছি। কে বা কারা এ ঘটনায় জড়িত এখনও বলতে পারব না। পুলিশের বিভিন্ন বিভাগ থেকে তদন্ত করা হচ্ছে। নগদ ৮২ লাখ টাকা লুট করেছে ডাকাতরা। এছাড়া অনেক ভাঙচুর করেছে।  সব মিলিয়ে আমাদের কোম্পানির প্রায় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওষুধ কোম্পানির ডিপোতে নিরাপত্তায় থাকা জি-৪ এইচ গ্রুপ কোম্পানির চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই ডাকাতির সঙ্গে জড়িত সে তথ্য উদ্ঘাটনের জন্য আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতার এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। ’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম