বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনি অফিস উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০১:২৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০২:০১

বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনি অফিস উদ্বোধন বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের আবেতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মো. জামিল হোসাইন।

কৃষক লীগ নেতা মুজিবর রহমান শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ আব্দুল বাকী তালুকদার। বক্তব্য রাখেন ইউপি সদস্য সুবোল দাস, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদেও, তাঁতী লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম, বাবুল শেখ, শিপন সিকদার প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামীতে আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তা না হলে স্বাধীনতাবিরোধীরা আবারো দেশ ধ্বংসের চেষ্টা চালাবে। নির্বাচনের সময় যেন কোনও অবস্থাতেই বিএনপি ভোটকেন্দ্রে অরাজকতা তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম