কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রারকে ছুরিকাঘাতে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০৪:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৪:৪৬

হত্যা কুষ্টিয়ার সদর উপজেলার সাব-রেজিস্ট্রার নুর মোহম্মদকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়া শহরের বাবুর আলী গেট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ছুরিকাহত নুর মোহাম্মদকে উদ্ধার করে পুলিশ। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর মোহম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবুল আলী গেট এলাকার একটি বাড়ির তিনতলায় ফ্লাট ভাড়া নিয়ে একাই থাকতেন।

কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, রাত ১১টার দিকে বাড়ির মালিক ফোন করে জানান, নুর মোহম্মদ ছুরিকাঘাতে আহত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই নুর মোহম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম