স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অবহেলিতভাবে পড়ে থাকতে পারে না: প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ০৬:৪৮আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫৪

স্বাস্থ্য কমপ্লেক্সগুলো অবহেলিতভাবে পড়ে থাকতে পারে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলাগুলোতে ডাক্তার থাকে না। অনেক স্বাস্থ্য কমপ্লেক্সকেই উন্নত করে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো অবহেলিত পড়ে থাকবে, তা হতে পারে না! সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫০তম সুবর্ণ জয়ন্তী উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বেলা সাড়ে ৪টার দিকে শেবাচিম ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বরিশাল মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা, সিলেট, চট্রগ্রামের মত বরিশালেও আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের হিজলায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর কাজ শিগগিরই শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বরিশালে রেল লাইন যাবে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত। যোগাযোগ ব্যাবস্থা উন্নত করতে পায়রা ব্রিজ, বিষখালি ব্রিজ এবং ভোলা, বরিশাল, বরগুনার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সব পদক্ষেপ নেওয়া হবে। 

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী বলেন, শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যাবস্থা করাসহ ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাষ্কার সাহা।  উপস্থিত ছিলেন  বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনূস এমপি, নবনির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের