‘তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রন’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে শহরের মডার্ন মোড়ে এই কর্মসূাচির আয়োজন করে এইড ফাউন্ডেশন ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা।
এসময় ব্যানার-ফেস্টুন নিয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তামাক নিয়ন্ত্রণে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের কর বৃদ্ধি এবং এর কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।








