পিরোজপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৮, ২৩:৪০আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২৩:৪১

আদালত

পিরোজপুরে অস্ত্র মামলায় সাফায়েত হোসেন (৪৪) নামে এক যুবককে সাড়ে ১০ ব্ছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল–৩ এর যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সাফায়েত হোসেন ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৪ জুলাই সাফায়েত হোসেনকে একটি মামলায় ইন্দুরকানি থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেয়। জিজ্ঞাসাবাদে সাফায়েত স্বীকার করে, তার কাছে দেশে তৈরি একটি পাইপগান ও গুলি রয়েছে। ওই দিন রাতে ইন্দুরকানি থানা পুলিশ সাফায়েতের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার চন্ডিপুর গ্রামে তার বাড়ির রান্নাঘরের সামনের মাটি খুঁড়ে ওই পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

সূত্র আরও জানায়, এ ঘটনায় ইন্দুরকানি থানার উপ-পরিদর্শক অনুপ কুমার মণ্ডল বাদী হয়ে অস্ত্র আইনে সাফায়েত হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ইন্দুরকানি থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন সাফায়েতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শারমিন সুলতানা। আসামিপক্ষে আইনজীবী ছিলেন সিরাজুল ইসলাম।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম