বরিশালে দুর্গাপূজায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১০:৩২আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১০:৩৯

দুর্গা পূজা (ফাইল ছবি) দুর্গাপূজার সময় বরিশালে সব ধরনের আতশবাজি ও পটকা ফুটানো নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা থেকে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠনসহ উৎসব উপলক্ষে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকসহ এসময় আরও বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ ও ডিবি) মোয়াজ্জেম হোসেন, র‍্যাব ৮ এর প্রতিনিধি ক্যাপ্টেন খালেদ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ন কবির, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু প্রমুখ।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম