আজমিরীগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৮, ১৫:৩৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৬:০৩

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা বাছির মিয়া হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। বুধবার (১০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শিবপাশা গ্রামের সাবিউর রহমান ও গাজিউর রহমান। গাজিউর রহমান পলাতক রয়েছন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৯ জুন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে দণ্ডপ্রাপ্তরা বাছির মিয়া চৌধুরীকে হত্যা করে। হত্যার পর লাশ বাড়ির পাশে একটি জমিতে পুঁতে রাখে। খবর পেয়ে পুলিশ ১৩ জুন লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ মামলাটি তদন্ত করে ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বুধবার রায় দেন।

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, ‘বিজ্ঞ আদালতে হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত এক আসামি পলাতক রয়েছেন।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি