পদ্মায় ইলিশ ধরার দায়ে ১৪ জেলের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০০:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০১:০৯

পদ্মায় ইলিশ ধরার দায়ে ১৪ জেলের দণ্ড

সরকারি আইন অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অভিযোগে বুধবার (১০ অক্টোবর) ১৪ জনকে আটক করেছে শিবালয় উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে একবছর করে ও ৭ জনকে একমাস করে জেল এবং বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রতিজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযানে ৭৫ কেজি ইলিশ মাছ এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পদ্মায় ইলিশ ধরার দায়ে ১৪ জেলের দণ্ড

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, বুধবার (১০ অক্টোবর) বিকাল থেকে রাত ৭টা পযন্ত নদীতে টহল দেওয়ার সময় পাটুরিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় ১৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের উপস্থিতিতে এদের আটক করা হয়। পরে তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযালয়ে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, এছাড়া জব্দ করা ৭৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানা ও একটি মাদ্রাসায় বিতরণ করা হয়। এসময় প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটক সবার বাড়ি রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা বিভিন্ন গ্রামে।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম