‘যেখানেই মুক্তির সংগ্রাম, সেখানেই আমরা তো মিলি লৌহ দৃঢ়তায়’-এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে।
বুধবার (১০ অক্টোবর) ঠাকুরগাঁও মুক্তিযুদ্ধের স্মৃতিফলক পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন দিনাজপুর হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শক্তি চন্দ্র মণ্ডল, অতিথি বক্তা ছিলেন প্রাক্তন জেলা সভাপতি প্রত্যুষ কুমার চ্যাটার্জি, কেন্দ্রীয় সংসদ সাধারণ সম্পাদক লিটন নন্দী ও সহসভাপতি প্রদীপ বর্মণ।
এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিসহ ছাত্র ও জনসাধারণের ৮টি সুনির্দিষ্ট দাবিতে ছাত্র আন্দোলন গড়ে তোলার পক্ষে সম্মেলনস্থল থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই এসে শেষ হয়।







