মৌলভীবাজারে হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল পাচারের অভিযোগে আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৭:১০আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৭:২২

মৌলভীবাজার

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে হতদরিদ্রদের জন্য বরাদ্দ চাল পাচারের সময় এক গাড়ি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব হাসান নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুধীন চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের ২৭১ জন হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে ৩০ কেজি চাল সরকারিভাবে বিতরণ করার জন্য ডিলার নিয়োগ করা হয়। ইসলাম নামে একব্যক্তি ডিলার হলেও তা পরিচালনা করেন রাজিব হাসান নামের আরেকজন। গত ৮ অক্টোবর গুদাম হতে ২৭১টি কার্ডের বিপরীতে ৮ টন চাল উত্তোলন করেন ডিলার। পরে মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলপুর নামক স্থান হতে গাড়িতে ৩৭ বস্তা চালসহ রাজিব হাসান নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা তকবির হোসেন বলেন, ‘চাল বাহিরে নেওয়ার সুযোগ নেই।’ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কমলগঞ্জ থানার ওসি-তদন্ত সুধীন চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন,‘গাড়িভর্তি চালসহ একজনকে আটক করা হয়েছে। ৩০ কেজির বস্তা। তবে গাড়িতে কত বস্তা ছিল তা বলতে পারবো না। তাদের নাকি কাগজপত্র আছে, তদন্ত করে দেখা হচ্ছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম