সম্পত্তির লোভে শাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ০৭:৫১আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ০৮:০২

কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে সম্পত্তির লোভে সিঁদ কেটে ঘরে ঢুকে সৎ শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘরজামাই। বুধবার (১০ অক্টোবর) বিকালে কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতে অভিযুক্ত ঘরজামাই মনির হোসেন মনির এ ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। এসময় ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক চৌধুরী ১৬৪ ধারায় বক্তব্য রেকর্ড করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, ভিটে দখলের জন্য সোমবার রাত ২টায় মনির হোসেন সিঁদকেটে ঘরে ঢুকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যা করে শাশুড়িকে। সকালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেও অন্যদের সঙ্গে মৃত শাশুড়ির জন্য কান্নাকাটি করতে থাকে। প্রাথমিকভাবে তাকে কিছু প্রশ্ন করা হলে সে স্বাভাবিক জবাব দিলেও পুলিশের সন্দেহ এড়াতে পারেনি। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকাণ্ডেজড়িত থাকার কথা স্বীকার করে।

এই ঘটনায় নিহতের মেয়ে মরিয়ম বাদী হয়ে মনির হোসেনকে একমাত্র আসামি করে দেবিদ্বার থানার মামলা দায়ের করেছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের