যশোরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

যশোর প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৬:২৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৬:৩৯

Jessore সড়ক পরিবহন আইন-২০১৮ থেকে শ্রমিকস্বার্থ বিরোধী ধারা বাতিলের দাবিতে যশোরে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পরিবহন শ্রমিকরা। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে যশোরের মণিহার বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মামুনুর রশিদ বাচ্চুর নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শ্রমিক অংশ নেন।

এ সময় নেতারা অবিলম্বে সড়ক পরিবহন আইনে জামিনের বিধান, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থদণ্ড, মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল ও কারাদণ্ডের বিধান বাতিলের দাবি জানান।

মানববন্ধনের শেষপর্যায়ে র‌্যাবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন শ্রমিকরা। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন এবং সড়কে গাড়ি রেখে অবরোধ শুরু করেন।আধঘণ্টা পর পুলিশ কর্মকর্তারা গিয়ে শ্রমিকদের শান্ত করেন এবং অবরোধ প্রত্যাহার করান।

/আইএ/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক