গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, নিহত ২

বরিশাল প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৭:০৬আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৭:২২

বরিশাল

বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আরও অন্তত ৮ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার বাইচখোলায় ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বাস রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই জন হলেন– লিটন রাঢ়ী (৪২) ও সোহেল হাওলাদার (৩০)। লিটন উজিরপুর উপজেলার বামরাইল এলাকার বাসিন্দা। সোহেল বরিশাল নগরীর বৈদ্ধপাড়া এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসের সুপার-ভাইজার।

ওসি শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে বিএমএফ পরিবহনের একটি বাস যাচ্ছিল। বাইচখোলায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই বাস আরোহী নিহত হন। 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক সমস্যা দেখা দিলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম