‘অবকাঠামো ছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়’

শাবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৮:১৭আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:৩২

বক্তব্য রাখছেন জামিলুর রেজা চৌধুরী (ছবি– সংগৃহীত)

বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, ‘অবকাঠামো ছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে বড় প্রয়োজন এই অবকাঠামোগগত উন্নয়ন।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সিইই ফেস্টিভ্যাল (প্রথম) ‘এক্সিড ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘সরকার অবকাঠামোগত উন্নয়নে প্রচুর বিনিয়োগ করছে, আগামী কয়েক বছরে আমরা এর ফলাফল দেখতে পাবো। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে বাংলাদেশে উন্নয়ন কঠিন। তার কারণ প্রকৃতিক দূর্যোগ, যা অন্য দেশগুলোতে এত কঠিন নয়। তবে চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সম্ভাবনার দেশ। এদেশের আসল নিয়ামক তরুণ শক্তি। আগামী ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-এর যে ১৭টি গোল অর্জন করার চেষ্টা চলছে, তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত।’

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী, বিভাগীয় প্রধান অধ্যাপক আজিজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ উৎসবে সাতটি ভিন্নধর্মী ইভেন্টে দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৪৫০ জন প্রতিযোগী অংশ নেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম