সরকারের লক্ষ্য জ্ঞানভিত্তিক সমাজ গঠন: গণশিক্ষামন্ত্রী

মাগুরা প্রতিনিধি
১১ অক্টোবর ২০১৮, ১৯:০৩আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৯:১৫

বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান (ছবি– প্রতিনিধি)

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার পাশপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠন। আর এই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কাজটা শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন জাতির জনক। এর আলোকেই প্রাথমিক শিক্ষার মান্নোয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। শুধু তাই নয়; আমাদের প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন দ্বিগুণ করেছেন। এ ছাড়া, বছরের প্রথম দিনে নতুন বই, শিশুদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মায়েদের কাছে পৌঁছে দেওয়াসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগসুবিধা দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত মা সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সন্তানের শিক্ষাসহ সব বিষয়ে মা যতটা যত্ন নেন, আর কেউ ততটা নিতে পারে না। মায়েদের অনুপ্রেরণায় সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নানা ক্ষেত্রে অবদান রাখবে। আর এর মাধ্যমে কেবল দেশ নয়, পৃথিবী বদলে যাবে। এ কারণেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মা সমাবেশের উদ্যোগ নিয়েছে। এর আগে কোনও সরকারের সময়ে মা সমাবেশ বলে কিছু ছিল না।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ  অতিথি ছিলেন– প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরুণ কান্তি সরকার, খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মেহেরুন নেছা প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি