বগুড়ায় বাসে পেট্রোলবোমা নিক্ষেপ মামলার প্রধান আসামি রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ১৭:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৭:৪৬

গ্রেফতারকৃত নূর মাহমুদ মুন্সী বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী কোচে পেট্রোলবোমা হামলার সময় গ্রেফতার হওয়া এ মামলার প্রধান আসামি যুবদল নেতা নূর মাহমুদ মুন্সীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিপরিদর্শক (এসআই ) ওবায়দুল আল মামুন বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে নূর মাহমুদ মুন্সীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছিলেন।

এসআই ওবায়দুল আল মামুন শুক্রবার দুপুরে বাংলা ট্রিবিউনকে জানান, যুবদল নেতা নূর মাহমুদ মুন্সীকে বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। সন্ধ্যার পর আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।  এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পেট্রোল বোমা হামলার ঘটনায় বুধবার রাতে উপ-পরিদর্শক (এসআই) রুম্মান হাসান যুবদলের ১০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লিখিত অন্য আসামিরা হলেন– উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আজমল হুদা শহীদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন, যুবদল নেতা আবুল কাশেম, মঞ্জু মিয়া, লোকমান হোসেন, শাহীন, আকরাম হোসেন ও মজনু মিয়া।

উল্লেখ্য,গত বুধবার দুপুরে উপজেলার সাজাপুর টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল ক্লাসিক নামে একটি কোচে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে দুই নারী যাত্রী আহত হন। টহল পুলিশ ঘটনাস্থল থেকে পালানোর সময় জেলা যুবদলের কৃষি বিষয়ক সহ-সম্পাদক নূর মাহমুদ মুন্সীকে গ্রেফতার করে। নূর করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক