কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ

কক্সবাজার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১০:০২ আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:০২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে আসছেন।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্যসহ ৩৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলো হচ্ছে ইসলামপুর, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও এবং পোকখালী ইউনিয়ন। এই পাঁচ ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৭টি।

মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮ হাজার, নারী ভোটার ৪০ হাজার ৫১২ জন। এই পাঁচ ইউনিয়ন থেকে লড়ছেন ৪৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৭১ জন নারী সদস্য ও ২৫৮ জন সাধারণ সদস্য। নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে পুরো উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিসার মো নাজিম উদ্দীন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে টহলে রয়েছে বিজিবি ও র‌্যাব। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। প্রতি ৩ কেন্দ্র মিলে একটি করে মোবাইল টিম, ৪ কেন্দ্র মিলে একটি করে স্ট্রাইকিং ফোর্স, ৫ ইউনিয়নে ১৫টি মোবাইল টিম কাজ করছে। এ ছাড়া প্রতি ইউনিয়নে ২ জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রে কোনও ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। প্রভাব বিস্তার করতে চাইলে সঙ্গে সঙ্গে আটক করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক