‘অপরাধ যত বাড়বে, তত দরকার হবে ডিজিটাল নিরাপত্তা আইনের’

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৮, ২১:১১আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ২১:২৩

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মোস্তাফা জব্বার (ছবি– প্রতিনিধি)

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলি, আমাদের ডিজিটাল দুনিয়া যত সম্প্রসারিত হবে, অপরাধের মাত্রাও তত বাড়বে এবং ততবেশি প্রয়োজন হবে ডিজিটাল নিরাপত্তা আইনের।’

শুক্রবার (১২ অক্টোবর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকায় ফাইভ স্টার মোবাইল ফোন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘আপনার লক্ষ্য করে থাকবেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন যখন করলাম, তখন আমাদের তুলোধুনো করা হলো। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করেছেন তার ফেক আইডির জন্য। এতদিন পর তিনি টের পাচ্ছেন যে, এ আইনটা জরুরি।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত যে সক্ষমতা অর্জন করা দরকার, বাংলাদেশ এখন সেই জায়গায় পৌঁছুতে সক্ষম হয়েছে। ফেসবুকের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, কোনও ফেক আইডি যদি থাকে আমরা চিহ্নিত (আইডিয়েন্টিফাই) করতে পারি। সেটা যদি রিপোর্ট করা হয়, ফেসবুক আমাদের এটা সরিয়ে ফেলতে সহযোগিতা করে।’

তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বিদেশি যে সব পণ্য বা ব্র্যান্ড আছে, আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করবো; আমাদের ব্র্যান্ড বিশ্বে নেতৃত্ব দেবে। আমরা দেশে সেই পরিস্থিতি বা অবস্থা তৈরি করেছি। সেজন্য আজ বিদেশিরা আমাদের দেশের প্রতি আকৃষ্ট হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিসির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক, কমিশনার আমিনুল হাসান, মহা-পরিচালক নাসিম পারভেজ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মহাজোট কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মনিরুল হক, ফাইভ স্টার মোবাইল কারখানার চেয়ারম্যান অলিউল্লাহ, হেড অব বিজনেস অপারেশন বশির উদ্দিন প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম