আজ থেকে ৮দিন হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১২:২৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১২:৩২

হিলি স্থলবন্দর দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আজ শনিবার থেকে এই ছুটি শুরু হয়েছে। তবে এসময় বন্দরে আটকে থাকা পণ্য খালাস নিতে পারবেন আমদানিকারকরা। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার চালু রয়েছে।

আজ ১৩ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে বন্দর দিয়ে আবার আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে জানান, ‘আগামী ১৫ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ভারত অংশের হিলিতে বিভিন্ন স্থানে সড়কের ওপর প্রতিমা নির্মাণ করার ফলে এসময় সড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশ বাধাগ্রস্ত হয়। এছাড়াও যথাযথভাবে উৎসবটি পালনের লক্ষ্যে ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৩ অক্টোবর শনিবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা আট দিন ভারত থেকে কোনও পণ্য বাংলাদেশে রফতানি করা হবে না এবং বাংলাদেশ থেকে কোনও পণ্য ভারতে আমদানি করা হবে না। তাদের সেই সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।’

এদিকে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতীয় ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আট দিন আমদানি রফতানি বন্ধ ঘোষণা করলেও কাস্টমসের সব কার্যক্রম খোলা রয়েছে। শুধু সরকারি ছুটির দিন কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির দিনেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের জন্য সীমান্তের শূন্যরেখার পাশে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘শুধু পূজা উপলক্ষে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে কাস্টমসের সঙ্গে মিল রেখে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। সেই সঙ্গে বন্দরে আটকে থাকা কাঁচাপণ্যসহ সব ধরনের পণ্য ব্যবসায়ীরা খালাস নিচ্ছেন।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টের মাধ্যমে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম