এবার পাগলা মসজিদের দানবাক্সে মিললো এককোটি ১৪ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, ১৯:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ১৯:২৫

চলছে টাকা গণনা (ছবি– প্রতিনিধি)

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার এককোটি ১৩ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা পাওয়া গেছে। শনিবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত গণনা শেষে এই টাকার হিসাব পাওয়া যায়। টাকা ছাড়াও দান হিসেবে অনেক সোনা ও রূপার অলঙ্কার পাওয়া গেছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এ কাজে তদারকি করেন কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ। পরে শুরু হয় টাকা গণনার পালা। টাকা গণনার কাজ দেখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইন প্রমুখসহ প্রশাসনের অনেকে।

দানবাক্সে পাওয়া বিদেশি মুদ্রা ও সোনা ও রূপার অলঙ্কার (ছবি– প্রতিনিধি)

এর আগে গত ৭ জুলাই দান সিন্দুক (দানবাক্স) খোলার পর ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা পাওয়া যায়। ৩০ মার্চ সিন্দুক খোলার পর পাওয়া যায় ৮৪ লাখ ৯২ হাজার টাকা। গত ১৩ মে পাগলা মসজিদে দুর্বৃত্ত টাকা চুরির চেষ্টা চালায়। সে সময় একটি দানবাক্স খুলে এক বস্তা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করলেও তারা সে টাকা নিয়ে যেতে পারেনি। নৈশপ্রহরীর তাড়া খেয়ে টাকার বস্তা ফেলে রেখেই দুর্বৃত্তদের পালাতে হয়। সে সময় বস্তা থেকে ৮ লাখ ৪ হাজার ৯৮১ টাকা পাওয়া যায়।

এর আগে এ বছরের ৬ জানুয়ারি মসজিদের ৫টি সিন্দুক খুলে গণনা করে এককোটি ২৭ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা পাওয়া যায়। এরও আগে গত বছরের ২৬ আগস্ট সিন্দুক খুলে এককোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা পাওয়া যায়।

গণনা শেষে ব্যাংকে নেওয়া হচ্ছে টাকা ও সোনার অলঙ্কার (ছবি– প্রতিনিধি)

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ বলেন, ‘সবার উপস্থিতিতে আমরা আজ সিন্দুক খুলে টাকা গণনা করেছি। গণনা শেষে প্রাপ্ত টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। যে স্বর্ণালঙ্কার পাওয়া গেছে তা আগের স্বর্ণালঙ্কারের সঙ্গে যোগ করে ব্যাংকে ভল্টে রেখে দেওয়া হয়েছে। এ ছাড়া, দানে পাওয়া গবাদি পশু নিলামে বিক্রি করা হবে।’

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে দুই শতাব্দী পুরনো পাগলা মসজিদ। পাঁচ তলা উঁচু মিনারের মসজিদটি দূর থেকেই নজর কাড়ে। তবে দেশজুড়ে এর পরিচিতি দানবাক্স থেকে পাওয়া কোটি টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারের কারণে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম