ফেনীতে ১৪২ পূজামণ্ডপে নিজাম হাজারীর অনুদান

ফেনী প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ১৮:৩০আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ১৮:৩৭

পূজামণ্ডপের জন্য অনুদান দিচ্ছেন সংসদ সদস্য নিজাম হাজারী ফেনী জেলার ১৪২টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন সংসদ সদস্য নিজাম হাজারী। সদর উপজেলার ৫৪টি মণ্ডপের জন্য সরকারি তহবিল থেকে ৪০ হাজার টাকা এবং অন্য উপজেলার প্রত্যেকটি মণ্ডপের জন্য দুই হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেন তিনি।

রবিবার সকাল নয়টার দিকে ফেনী আনন্দ কমিউনিটি সেন্টারে অনুদানের টাকা দেওয়া হয়। এছাড়া দশমী ঘাটের অসমাপ্ত কাজ শেষ করার জন্য ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেন এমপি।

এ সময় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিপি প্রিয়রঞ্জন দত্ত, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য, পূজা উদযাপন পরিষদের জাতীয় কমিটির সদস্য দুলাল চন্দ্র দাস ও অ্যাডভোকেট বিমল চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম