ঢাকার কেরানীগঞ্জে হত্যাসহ ছয় মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রুবেল (২৮)। তার বাবার নাম আনার উল্লাহ (মৃত)।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. এনায়েত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা এলাকায় রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে কেরানীগঞ্জ মডেল থানার ১টি হত্যা মামলা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল।








