‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ০৪:০৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২০

বন্দুকযুদ্ধ টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) বেশ কয়েকজন চরমপন্থী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সে সময় এক চরমপন্থি গুলিবিদ্ধ হয় ও অন্য চরমপন্থিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই চরমপন্থিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আহত দুই র‌্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম