বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

হিলি প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৫:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৪৩

বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।  

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এই শুভেচ্ছা বিনিময় হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সাম্পান্নার হাতে উপহারের মিষ্টি তুলে দেন এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানান।   বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, ব্যাটালিয়নের স্টাফ অফিসারসহ অধিনস্ত বিভিন্ন ক্যাম্পের জন্য মোট ১০প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজান ও বিএসএফের চেকপোস্ট কমান্ডার এএল তার্কিসহ উভয়বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন। বিএসএফকে মিষ্টি পাঠিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানালো বিজিবি

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ‘দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের প্রতিটি অনুষ্ঠানেই আমরা দুই বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখি এবং শুভেচ্ছা স্বরূপ মিষ্টি ও ফুল দিয়ে একে অপরকে সম্মাননা জানাই। প্রতি বছরই দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি যাতে দুই বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে।’

 

/জেবি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম