৬ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৬:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:০১

ভোমরা স্থলবন্দর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার (১৫ অক্টোবর) থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, দুর্গোৎসব উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন তারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। যেহেতু ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এ কারণে আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোনও উপায় থাকে না।’ তিনি আরও জানান, আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। ছয় দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরে

ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার সাগর সেন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য কাস্টমসের সব কার্যক্রম যথারীতি চলবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম