যৌথ সীমান্ত প্রশিক্ষণে বিএসএফ প্রতিনিধি দল বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৭:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১৬

বিএসএফ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান বিজিবির যশোর ৪৯-এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে উন্নত প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশ নেবে দলটি। এ প্রশিক্ষণের মাধ্যমে দু’দেশের সীমান্ত নিরাপত্তা আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করে। দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিজিবির যশোর ৪৯-এর অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদের অভ্যর্থনা জানান।

সফররত বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের কর্নেল শ্রী সুনীল কুমার। দলটিতে রয়েছেন আরও নয় জন কর্মকর্তা। চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিন ব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবে প্রতিনিধি দলটি।  

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরও উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিএসএফের ২৫ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ দিন ব্যাপী এই যৌথ প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ২৭ অক্টোবর বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবে বলে জানান নায়েব সুবেদার আবদুল ওয়াহাব।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক