চৌহালীতে ইলিশ ধরায় ১১ জেলের বিনাশ্রম কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৮:৩৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৮:৪১

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে।

সাজাপ্রাপ্ত জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি। আনিসুর রহমান বলেন, ‘মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের মতো রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা নদীর উমারপুর ও বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই ১১ জেলেকে ১৬টি কারেন্ট জাল (১৫ হাজার মিটার) ও ১০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জব্দ মাছ স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম