মৌলভীবাজারে পেট্রোলের গোডাউনে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, ১৯:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৯:১৯

আগুন জেলার কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারের ফরমুজাবাদ এলাকায় মেসার্স ফরমুজ আলী নামে একটি গোডাউনে আগুন লেগে সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) ৪টার দিকে গোডাউনে আগুন দেখে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক সিফাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘সময়মতো আমরা উপস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আশেপাশের বিল্ডিংসহ প্রায় কোটি টাকার মালামাল রক্ষা পেয়েছে।’

মেসার্স ফরমুজ আলীর স্বত্বাধিকারী হাজী মো.বদরুল ইসলাম বলেন,‘আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলাম। হঠাৎ শুনলাম আগুন লেগেছে। দ্রুত পৌঁছানোর আগেই আগুনের গতি বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম