বরিশালে ইউপি সদস্যের বাড়ি থেকে সরকারি চাল জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ২২:১৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ২২:১৫

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য হেলেনা খানমের বাড়ি থেকে রবিবার রাতে খাদ্যবান্ধন কর্মসূচির চাল জব্দ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ইউপি সদস্য ও তার লোকজন সরকারি দুই কর্মকর্তা লাঞ্ছিত হন।
জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করে ইউপি সদস্য হেলেনা খানম নিজের লোক দিয়ে ওই চাল উত্তোলন করে আত্মসাত করেছিলেন। রবিবার সন্ধ্যায় তার বাড়িতে ভ্যানযোগে চাল নিয়ে যেতে দেখেন এলাকাবাসী। এক সঙ্গে আট বস্তা চাল নিয়ে যেতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের কাছে সরকারি চাল আত্মসাতের অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পাওয়ার পর উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী ও খাঞ্জাপুর ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইনকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে পৌঁছে হেলেনা খানমের বাড়িতে চাল দেখতে পান। এ সময় চাল সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য হেলেনা খানম ও তার লোকজন সরকারি দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করেন।
একপর্যায়ে তারা তিন বস্তা চাল জব্দ করে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য কামাল হাওলাদারের জিম্মায় রেখে আসেন। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন বলেন, অভিযোগ পেয়ে দুই কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুনেছি তারা কিছু চাল জব্দ করেছে। তবে এখনও এ সংক্রান্ত রিপোর্ট জমা দেননি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ইউপি সদস্য হেলেনা খানমের পক্ষে তার স্বামী পান্না মৃধা জানান, তাদের সঙ্গে মজিবর রহমান নামে এক ইউপি সচিবের বিরোধ আছে। তারা হয়রানি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এই চাল ১০ টাকা কেজি দরের চাল নয় দাবি করে তিনি জানান, পূজা উপলক্ষে বিতরণ করার উদ্দেশ্যে ১শ ২৫ কেজি চাল কেনা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম