নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের নেতা আমিরুজ্জামান পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন।
এর আগে গত ৩০ আগস্ট আমিরুজ্জামান পারভেজকে উসকানিমূলক লিফলেটসহ গ্রেফতার করে পুলিশ। ওই দিন চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।








