টেকনাফে চাল পাবেন ১৭শ জেলে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৩:৫৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৪:০৮

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার ১৭শ ১১ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার। জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রইস উদ্দিন মুকুলের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সোমবার (১৫ অক্টোবর) হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান।

রবিউল হাসান বলেন, ‘জেলেদের জন্য একটি বরাদ্দ পেয়েছি, সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে বিতরণ করা হবে।’

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশ রক্ষায় এবার প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত মেনে এ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকায় টেকনাফ উপজেলায় ১ হাজার ৭১১ জন জেলের জন্য চাল বরাদ্দ এসেছে। এসব জেলেদের জন্য ২০ কেজি করে ৩৪.২২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে টেকনাফ উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে সাত হাজার ৮৮৩ জন জেলে রয়েছে। এর মধ্যে বাহারছড়া ইউনিয়নে ২ হাজার ১৫১ জন জেলে রয়েছে। যে বরাদ্দ এসেছে তা জেলেদের তুলনায় খুবই কম। ফলে আরও ৬ হাজার ১৭২ জন জেলে চাল পাবে না।

জানতে চাইলে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘১৭শ ১১ জন জেলের জন্য ২০ কেজি করে ৩৪.২২ মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে। কয়েকদিনের মধ্যে এ চাল বিতরণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম