শ্রীনগরে ১৫ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, ০৫:১৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০৫:২৪

নিখোঁজ শয়ন মোড়ল মুন্সীগঞ্জের শ্রীনগরে শয়ন মোড়ল (১২) নামের প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্র ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় সোমবার (১৫ অক্টোবর) শয়নের বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার দেউল দয়হাটা গ্রামের মো. সেলিম মোড়লের ছেলে শয়ন গত ১ অক্টোবর ভোরে বাড়ি থেকে স্থানীয় মক্তবে পড়তে যাওয়ার কথা বলে নিখোঁজ হয়। সে দয়হাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

নিখোঁজ স্কুল ছাত্রের বাবা সেলিম মোড়ল জানান, ১৫ দিন ধরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার দুপুরে শ্রীনগর থানায় জিডি করেছি।

ওসি ইউনুচ আলী জানান, নিখোঁজের ঘটনায় থানায় জিডি নেওয়া হয়েছে। শিশুটির খোঁজ নিতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম