নওগাঁর রাণীনগরে ট্রাক্টর চাপায় অভি হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাণীনগর পশু হাসপাতাল মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
অভি নওগাঁ সদর উপজেলার চকবুলাকী মোন্নাপাড়া গ্রামের মোস্তাক হোসেনের ছেলে।রাণীনগর উপজেলার চকউজির সায়েম উদ্দীন মেমোরিয়াল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, স্কুল শেষ করে অভি বাড়ি ফিরছিল। পশু হাসপাতাল মোড়ের রাস্তা পর হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক রয়েছে।








