চলন্ত বাস থেকে ফেলে চাপা দিয়ে যাত্রীকে হত্যা: প্রযুক্তির সহায়তায় চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ অক্টোবর ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৪৭

রেজাউল করিম রনি বাস থেকে ফেলে চাপা দিয়ে রেজাউল করিম নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোরে কুমিল্লা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে গ্রেফতার করে।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসচালক দিদারুল আলম সন্দ্বীপ উপজেলার মৌলভীবাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ ইয়াসিনের ছেলে। এর আগে একই ঘটনায় গত ১ সেপ্টেম্বর চালকের সহযোগী মানিক সরকারকে গ্রেফতার করে পিবিআই। মানিক সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মো. মঈন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেজাউল করিম রনিকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় আমরা দিদারকে গ্রেফতার করার জন্য দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছিলাম। প্রযুক্তিগত তথ্যের সহায়তায় আজ ভোরে কুমিল্লার বালুতোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বিকালে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।’

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট কথাকাটাকাটির জের ধরে নগরের সিটি গেট এলাকায় রেজাউল করিম রনিকে চলন্ত বাস থেকে ফেলে বাস চাপা দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহত রেজাউল করিমের মামা আব্দুর রহমান বাদী হয়ে বাসচালক দিদারুল আলম, তার সহযোগী মানিক সরকার ও বাসের কন্ডাক্টরকে আসামি করে মামলা দায়ের করেন।

আরও পড়ুন- 

বাস থেকে ফেলে হত্যা: চালকের সহকারীর স্বীকারোক্তি

রেজাউলকে বাসচাপা দিয়ে হত্যা: এজাহারে যা আছে

‘রেজাউলকে ধাক্কা দেয় হেলপার, শরীরের ওপর গাড়ি চালিয়ে দেয় ড্রাইভার’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের