বাস থেকে ফেলে হত্যা: চালকের সহকারীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪১

চট্টগ্রাম

রেজাউল করিম রনিকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় গ্রেফতার চালকের সহকারী মো. মানিক সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে জবানবন্দি দেয় মানিক ।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মানিক সরকার নিহত রেজাউলকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান।

আসামি মানিক সরকার নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকার ৩৬৪ নম্বর প্লটে পরিবার নিয়ে থাকে। তার বাবার নাম মোস্তাক সরকার।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন,‘রেজাউল করিম রনি হত্যা মামলায় বাস চালকের সহকারী মানিক সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মহানগর হাকিম আল ইমরান খানের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।’

এর আগে গতসোমবার (২৭ আগস্ট) বিকেলে এই পরিবহনের ৪ নম্বর রুটে চলাচল করা একটি বাস তাকে চাপা দিলে রেজাউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরিবারের লোকজন জানিয়েছেন, ভাটিয়ারি থেকে চার নম্বর রুটের ওই গাড়িতে করে আসার সময় ভাড়া নিয়ে চালক ও তার সহযোগীর সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গাড়ি থেকে নামার সময় চালকের সহযোগী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তার শরীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন চালক। এতে রেজাউলের মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ওই বাসের চালক, সহযোগী ও কন্ডাক্টরকে আসামি করে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়। নিহত রেজাউলের মামা আব্দুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। গত ১ সেপ্টেম্বর ওই মামলায় বাস চালকের সহযোগী মানিক সরকারকে (২৬) গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই দিন সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি