৮২ হাজার পাহাড়ি পরিবার পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৭:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৪

টাস্কফোর্স কার্যালয় ঘেরাও করতে গেলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ (ছবি– প্রতিনিধি)

ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্সের নবম সভায় পার্বত্য চট্টগ্রামে ৮২ হাজার আদিবাসী শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুর তালিকা প্রণয়ন এবং পুনর্বাসনে সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও টাস্কফোর্সের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পার্বত্য অধিকার ফোরামের ব্যানারে শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাস্কফোর্স কার্যালয় ঘেরাও করতে গেলে এর সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মাঈন উদ্দিনসহ অন্যান্য নেতারা টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সঙ্গে দেখা করে ৮২ হাজার পাহাড়ি পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল, গুচ্ছগ্রাম ও উদ্বাস্তু বাঙালি পরিবারের তালিকা প্রণয়নসহ পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন।

টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্স পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের যে তালিকা নিয়ে আন্দোলন হচ্ছে সেটি নিয়ে যাচাইবাছাই করা হবে। এ ছাড়া, অ-উপজাতীয় (বাঙালি) ক্ষতিগ্রস্তদের জন্যও সরকারের উদ্যোগ নেওয়া জরুরি।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম