নারীদের এগিয়ে নিতে পুরুষদের সচেতন হতে হবে: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৮:০০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:০৩

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

নারীদের এগিয়ে নিতে পুরুষদের সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘আমাদের দায়িত্ব, ছেলে-মেয়েদের সমানভাবে মানুষ করা, সমান সুযোগ-সুবিধা দেওয়া। কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে সেটা করি না। এর কারণ, আমরা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, আমাদের মাথার মধ্যে এক ধরনের পুরুষতান্ত্রিক মনোভাব কাজ করে।’

বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘এন্ডিং চাইল্ড ম্যারেজ থ্রো অ্যাডলোসেন্টস ইমপাওয়ারমেন্ট’ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত কিশোর-কিশোরী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের মনোভাবে পরিবর্তন আনতে হবে। সক্ষমতার দিক থেকে নারী-পুরুষ সমান সমান, যা ইতোমধ্যে প্রমাণিত। তাই নারীদের এগিয়ে নিতে পুরুষদের আরও সচেতন হতে হবে।’

ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন ও আরডিআরএস বাংলাদেশ আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেহ সরকার, আরডিআরএস বাংলাদেশের পরিচালক হুমায়ুন খালিদ, ইউনিসেফের মাঠ প্রধান হাবিবুল্লাহ হামীম, আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে মন্ত্রী জেলা শহরের নিজ বাসভবনে স্বেচ্ছা তহবিল থেকে ২০টি সেলাই মেশিন, ১৭টি হুইল চেয়ার, পাঁচটি বাই-সাইকেল এবং ১৬০ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে ১০ লাখ টাকা বিতরণ করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম