সাংবাদিক স্বপনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মৌন মিছিল

পাবনা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:২৪

সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করেছেন পাবনার সাংবাদিকরা। এ সময় তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (১৭ অক্টোবর)  দুপুরে পাবনা প্রেসক্লাব থেকে মৌন মিছিলটি বের করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন সাংবাদিক নেতারা। পরে পুলিশ সুপারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একই দাবিতে আরেকটি স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন সাংবাদিকদের। এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবিসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে আহত সাংবাদিক হাবিবুর রহমান স্বপন বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম