বাসে পেট্রোলবোমা হামলা: ৭ আসামি একদিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৯:০৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:১৯

বগুড়ায় নাবিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে (ছবি- প্রতিনিধি)

বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় বাসে পেট্রোলবোমা হামলার মামলায় সাত আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন। শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন– শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি আজমল হুদা শহীদ, সাংগঠনিক আবু বকর সিদ্দিক রিপন, খরনা ইউনিয়ন যুবদল নেতা আবুল কাশেম, মঞ্জু মিয়া ও মজনু মিয়া।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হওয়ার পর বেলা ১টার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপজেলার সাজাপুর এলাকায় অবস্থান নেয়। এসময় নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল ক্লাসিকের একটি বাসে পেট্রোলবোমা হামলা চালানো হয়। এতে দুই নারী যাত্রী আহত হন। টহল পুলিশ ধাওয়া করে জেলা যুবদলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদক নুর মাহমুদ মুন্সীকে গ্রেফতার করে।

সূত্র আরও জানায়, এ ঘটনায় যুবদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেন শাজাহানপুর থানার এসআই রুম্মান। পরে গত সোমবার রাতে পুলিশ ঢাকার গুলিস্তানে হোটেল রাজ ইন্টারন্যাশনাল থেকে বিএনপি নেতা বাশারসহ সাত জনকে গ্রেফতার করে।

ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন গতকাল (মঙ্গলবার) বিকালে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তাদের একদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান  চলছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম