ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৯:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২০:০৭

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) সকাল ও দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া মনিয়ন্দ এলাকায় চলন্ত ট্রেন থেকে আনুমানিক (৫০) বছর বয়সী এক যাত্রী ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতাল নিয়ে আসলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আখাউড়া স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান বাংলা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক সাংবাদিকদের জানান, বেলা ১১টার দিকে মাথায় আঘাতজনিত কারণে কে বা কারা অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় রেখে চলে যায়। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম