পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ভিন্নমত থাকতেই পারে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ০১:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০১:৪৮

মাহবুব উল আলম হানিফ (ফাইল ছবি)

নির্বাচন কমিশনে ভিন্নমত থাকতেই পারে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে একজন বা দুইজনের ভিন্নমত থাকতেই পারে। তবে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণই আইন সম্মত। একজন ভিন্নমত পোষণ করলে নির্বাচন কমিশনের কার্যক্ষম স্থগিত হয়ে যাবে বা ঝিমিয়ে পড়বে এটা ভাবনার বিষয় না।’

বুধবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যারা নির্বাচন কমিশনের মধ্য থেকে নির্বাচন কমিশন এবং অগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করার কাজে লিপ্ত আছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।’

মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আইন সকলের জন্য সমান। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তা হলে সেটা করা হয়েছে বিএনপির আমলে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের আদালতে বিচারিক ব্যবস্থায় এমন কোনও কিছু পরিলক্ষিত হয়নি, যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘যারা ভিন্নমতের এবং এ নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের স্বপ্ন সফল হবে না।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম