সাভারে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, আটক ২

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ০১:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০১:৫২

সাভার

সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৭ অক্টোবর) রাতে হাসপাতালটির দুই প্যারামেডিক চিকিৎসককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হচ্ছেন- হাসপাতালের প্যারামেডিক চিকিৎসক শিল্পী খাতুন ও মনি আক্তার।

এর আগে মঙ্গলবার (১৬ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার বিশমাইল এলাকার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মনিরুজ্জামান জানান, তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ফার্মেসি ব্যবসায়ী। গত ১৩ অক্টোবর তার স্ত্রী লাইজু বেগমকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে হাসপাতালে বিভিন্ন পরীক্ষার পর তার প্রসূতি স্ত্রী ও শিশু সুস্থ রয়েছে বলে জানায় চিকিৎসকরা। এদিকে মঙ্গলবার রাতে প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা সিজারে সন্তান প্রসবের কথা বললেও চিকিৎসকদের কোনও সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে হাসপাতালের গাইনি ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক নাহিদ মোস্তাদির ও শাকিল তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে শিল্পী খাতুন, মনি আক্তার, জুয়েনা ও তাসলিমা নামে চার প্যারামেডিক চিকিৎসকসহ ছয় নার্স প্রসবের জন্য মনিরুজ্জামানের স্ত্রীকে নিয়ে যান। ভোরের দিকে নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

মনিরুজ্জামানের অভিযোগ, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হওয়ার পর একাধিকবার সিজার করার কথা বললেও হাসপাতালের চিকিৎসকরা তাদের কথার গুরুত্ব দেয়নি। এ কারণে তাদের নবজাতক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে এ ঘটনার পর বুধবার সন্ধ্যায় মনিরুজ্জামান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ হাসপাতালে অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) নাহিদ বলেন, ‘এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম