সাংবাদিক স্বপনের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

পাবনা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ০৮:০৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ০৮:৩৪

হাবিবুর রহমান স্বপনের ওপরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের ওপরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পাবনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে দেড় ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয় পাবনা প্রেসক্লাবের সামনে।

এ সময় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান, আহমেদ উল হক রানা, যমুনা টিভির প্রতিনিধি সনম রহমানসহ  আরও অনেকে।

বক্তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম