অন্তিম ইচ্ছায় মোংলায় সমাহিত করা হচ্ছে ফাদার মারিনো রিগনকে

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১০:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১১:০৭

ফাদার মারিনো রিগন অন্তিম ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও বীর মুক্তিযোদ্ধা ইতালির নাগরিক ফাদার মারিনো রিগনকে বাগেরহাটের মোংলায় সমাহিত করা হচ্ছে। মৃত্যুর প্রায় একবছর পর ইতালি থেকে তার লাশ বাংলাদেশে আনা হচ্ছে আগামী রবিবার (২১ অক্টোবর)। সরকারিভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে মোংলার শেলাবুনিয়ায় গার্ড অব অনার প্রদানের পর সেন্ট পলস গীর্জার পাশে রাষ্ট্রীয় মর্যাদায় ফাদার রিগনকে সমাহিত করা হবে। এদিন সকালে মোংলা উপজেলা পরিষদ মাঠে ফাদার মারিনো রিগনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখেন ফাদার মারিনো রিগন। মুক্তিযুদ্ধের সময় তিনি অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা প্রদানের পাশাপশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। ফাদার রিগনের অন্তিম ইচ্ছা অনুযায়ী মৃত্যুর এক বছর পর সরকারিভাবে তাঁর মরদেহ ইতালি থেকে বাংলাদেশে আনা হচ্ছে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ২০০৯ সালে সরকার ফাদার রিগনকে Friends of Liberation War Honour পদকসহ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগ দুইয়ের সিনিয়র সহকারী সচিব সুডানা ইকরাম চৌধুরী জানান, রবিবার ভোর ৫টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ফাদার মারিনো রিগনের মরদেহ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে হেলিকপ্টারে করে ফাদার রিগনের মরদেহ বাগেরহাটের মোংলায় পাঠানো হবে। ফাদার রিগনকে বহন করা হেলিকপ্টার মোংলার শেখ রাসেল স্টেডিয়ামে অবতরণ করবে। সকাল সাড়ে ৯টায় ফাদার রিগনের মরদেহ নেওয়া হবে মোংলা উপজেলা পরিষদের মাঠে। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার মারিনো রিগনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাবেন। দুই ঘণ্টা সেখানে রাখার পর মরদেহ নেওয়া হবে ফাদার রিগনের প্রতিষ্ঠিত সেন্ট পলস উচ্চ বিদ্যালয় এবং সেন্ট পলস হাসপাতালে। সবশেষে শেলাবুনিয়ার সেন্ট পলস গীর্জার সামনে গার্ড অব অনার প্রদান করে সেখাইে রাষ্ট্রীয় মর্যাদায় ফাদার মারিনো রিগনকে সমাধিস্থ করা হবে।

ফাদার রিগনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে ফাদার মারিনো রিগন

ফাদার রিগন ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভিচেঞ্চায় জন্মগ্রহণ করেন। মাত্র ২৮ বছর বয়সে খৃষ্ট্রধর্ম প্রচারে ১৯৫৩ সালের ৭ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন। মুক্তিযুদ্ধের সময় তিনি গোপালগঞ্জের বানিয়ারচর গির্জায় ছিলেন। মুক্তিযোদ্ধাদের সহায়তা, অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও সেবা প্রদানের পাশাপশি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশের বিভিন্ন স্থান ঘুরে দেশ স্বাধীনের পর তিনি মোংলার শেলাবুনিয়ায় স্থায়ী আবাস গড়ে তোলেন।

ফাদার রিগন মোংলায় থাকা অবস্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে চলাচরের শক্তি হারিয়ে ফেললে ২০১৪ সালে তার ভাই এসে তাকে ইতালিতে নিয়ে যান। তবে ইতালিতে মৃত্যু হলে তার লাশ বাগেরহাটের মোংলার সেন্ট পলস গীর্জার পাশে সমাহিত করতে হবে এই শর্তে তিনি ভাইয়ের সঙ্গে যেতে রাজি হয়েছিলেন।

গত বছরের ২০ অক্টোবর ইতালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার রিগন। দীর্ঘ সময়ে মোংলায় অবস্থানকালে ফাদার মারিনো রিগন ইতালিয়ান ভাষায় অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’সহ ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের ৩৫০টি গান, জসীম উদ্দীনের ‘নকশীকাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’ ছাড়াও এদেশের খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা। অন্যদিকে ফাদার রিগন বাগেরহাট জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, সেন্ট পলস হাসপাতালসহ প্রতিষ্ঠা করেন ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান। নারীদের কর্মসংস্থানের জন্য প্রতিষ্ঠা করেছেন সেন্ট পলস সেলাই কেন্দ্র যেখান থেকে বিদেশে রফতানি করা হতো নকশীকাঁথা।

ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস রিগণ সম্পর্কে বলেন, ‘তিনি ইতালিতে বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।’ আর সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার বলেন, “ফাদার রিগন নিজেই বলতেন ‘আমার মস্তকে রবীন্দ্রনাথ, অন্তরে রয়েছে লালন।”

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম