রাজবাড়ীতে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজবাড়ী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৪:৫৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৬:১১

রাজবাড়ীতে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর রেল স্টেশনের কাছে সোলাকুড়া এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের তিন আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা স্থানীয় রাজ্জাক জুট মিলে কাজ করেন। তারা হলেন বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে বাঘুটিয় গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান শেখ, শহিদুল শেখের ছেলে সরোয়ার,  শুকুর আলীর ছেলে সাকিল। রাজবাড়ীতে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

পুর সাড়ে ১২ টায় দিকে রাজবাড়ীর কালুখালি থেকে ভাটিয়াপাড়া যাবার (ফরিদপুর এক্সপ্রেস) সময় বালিয়াকান্দির সোলাকুড়া রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীতে পিকআপে ট্রেনের ধাক্কায় নিহত ৩

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আকমল হোসেন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিল থেকে একটি গ্রামবাংলা (অটোরিকশা পিকআপ) ১৪ জন শ্রমিক নিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে জামালপুর রেলগেট পার হওয়ার সময় কালুখালী থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুট মিলের তিন শ্রমিক নিহত হন। এসময় আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালসহ স্থানীয় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম