শহর পরিচ্ছন্নতায় কলেজশিক্ষার্থীদের উদ্যোগ

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৮:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৮:৪৫

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা ‘এই শহর আমার, এই মানুষ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার, আসুন সবাই শপথ করি একটি ময়লা আর যত্রতত্র নয়’–  এই অঙ্গীকারে নিজ শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন দিনাজপুরের হিলির স্বেচ্ছাসেবী সংগঠন হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা। দিনাজপুরের হিলিতে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ‘সম্মুখ সমর’-এর ময়লা-আবর্জনা পরিষ্কার করার মধ্য দিয়ে তারা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এতে সংগঠনের ৩০ জন সদস্য অংশ নেন।

তাদের এ কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত তরুণ-তরুণীদের নিয়ে গড়া এ সংগঠনের সদস্যরা সবাই হিলির বাসিন্দা।

হাকিমপুর ফাউন্ডেশনের সদস্য সোহাগ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫-১৮ সালের এসএসসি ব্যাচের স্থানীয় ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে হাকিমপুর ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তুলি। হিলিতে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিজড়িত স্থান সন্মুখ সমর। দেশের সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয়েছিল এখানে। শহীদদের স্মৃতি রক্ষার্থে এখানে সন্মুখ সমর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। কিন্তু বছরে একবার মহান স্বাধীনতা দিবসের অনু্ষ্ঠান হওয়ার পর বাকি সময় দেখভাল না করায় এখানে আবর্জনা ও আগাছায় ভরে যায়। আজকে এখানকার আবর্জনা ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে আমাদের সংগঠনের যাত্রা শুরু করলাম।’

হাকিমপুর ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত  জানান, একঝাঁক তরুণ-তরুণী নিজ উদ্যোগে সম্মুখ সমরের আগাছা পরিষ্কার করেছেন, যা খুব প্রশংসনীয়। এতে করে হিলি পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

  

 

      

 

 

/এনএএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম