কেরানীগঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ২১:১৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২১:৪০

বক্তব্য রাখছেন নসরুল  হামিদ (ছবি– প্রতিনিধি)

কেরানীগঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘কেরানীগঞ্জের প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ হবে। বিকেএসপির মতো কেরানীগঞ্জেও একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এ ছাড়া, কেরানীগঞ্জে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও তেঘরিয়া ইউনিয়নে মেয়েদের জন্য একটি পৃথক হ্যান্ডবল ও ক্রিকেট খেলার মাঠ তৈরি করা হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনও বিকল্প নেই।’

শুক্রবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় কেরানীগঞ্জের জাজিরা মাধ্যমিক স্কুল মাঠে নসরুল হামিদ ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘ইকুরিয়া ব্যাপারী পাড়ায় একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। বেয়ারা এলাকায় অধ্যাপক হামিদুর রহমান নামে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যেখানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের দেশের খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো খেলোয়াড় হতে পারবে।’

তিনি আরও বলেন, ‘জাজিরা মাঠকে আরও উন্নত করা হবে। মাঠের পাশে একটি কমিউনিটি সেন্টার করা হবে। প্রতিদিন এই এলাকার ছেলেরা এখানে খেলাধুলা করতে পারবে।’

নসরুল হামিদ স্পোর্টস একাডেমি আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন সাকু, কোন্ডা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী, নসরুল হামিদ স্পোর্টস একাডেমির সভাপতি মো. জাকির আহমেদ, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম